নিজস্ব সংবাদদাতাঃ
বিদ্যুৎ খরচ বাঁচাতে, পরিবেশ রক্ষার্থে ভারতীয় আবহাওয়ায় ঘরের ভেতর ২৪ ডিগ্রি তাপমাত্রাই আদর্শ। এতে আপনার শরীরও ভালো থাকবে। তাই এসি নির্মাণকারী সংস্থাগুলিকে ‘ডিফল্ট’ ২৪ ডিগ্রি তাপমাত্রার এসি তৈরি করতে বললেন বিদ্যুৎমন্ত্রী আরকে সিং।
তিনি আরও জানান, প্রতি ১ ডিগ্রি তাপমাত্রা কমে ৬% বিদ্যুৎ বাঁচানো সম্ভব। তাছাড়া গড়ে মানব শরীরের তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি। সেখানে বাড়িতে, অফিসে লোকে ১৮-২১-এ চালায় এসি। তারপর গায়ে গরম কাপড় দেয়, রাতে শোবার সময় কম্বল গায়ে দেয়। যা অর্থহীন। বিদ্যুৎমন্ত্রীর বক্তব্য, এতখানি ঠাণ্ডা যখন আমাদের প্রয়োজন নেই। তাহলে কেন অকারণে বাড়তি বিদ্যুৎ-এর বিল দেবেন?
আরকে সিং জাপানের তুলনা এনে বলেন, সেখানে এসিতে ডিফল্ট তাপমাত্রা ২৮ ডিগ্রি করা থাকে। ভারতের জন্য যা ২৪ ডিগ্রি আদর্শ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news