নিজস্ব সংবাদদাতা
শস্য ঋণ পাইয়ে দেওয়ার পরিবর্তে কৃষকের স্ত্রীর কাছ থেকে যৌন সুবিধার দাবি করল এক ব্যাঙ্কের ম্যানেজার ও পিওন। ঘটনা মহারাষ্ট্রের চন্দ্রপুরের। জানা গিয়েছে কয়েকদিন আগে ওই কৃষক দাতালায় সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে শস্য ঋণ নিতে যান। তখন ব্যাঙ্কের আধিকারিক রাজেশ হিভাসে ওই কৃষকের ফোন নম্বর নেন। কৃষক যে নম্বরটি দেয় সেটি তাঁর স্ত্রীর ছিল। এরপরই রাজেশ ও পিওন মনোজ চহ্বান বারবার ওই কৃষকের স্ত্রীকে ফোন করে কুপ্রস্তাব দিতে থাকে। রাজেশ এই বলে, তাকে খুশী করতে পারলে আরও একটি লোন পাইয়ে দেবেন তিনি। । কৃষকের বুদ্ধিমতী স্ত্রী পুরো কথোপকথন রেকর্ড করে নেন। এরপর ঘটনা জানা জানি হলে স্বাভিমানী শ্বেতকারি সংগঠনের তরফে ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখানো হয়। ব্যাঙ্ক বন্ধ ছিল, তবে তার পোস্টার ভেঙে দেয় বিক্ষোভকারিরা। এদিকে শনিবার রাতেই অমরাবতী থেকে রাজেশ ও মনোজকে গ্রেফতার করে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news