নিজস্ব সংবাদদাতা
এবার বিধাননগরে উঠে এল রবিনসন স্ট্রিটের ভয়ঙ্কর ছায়া। ১৮ দিন ধরে মায়ের মৃতদেহ আগলে বসে ছেলে।সল্টলেকের বি ই ২২০ নম্বর বাড়ি থেকে এক বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার পাড়ায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বিধান নগর উত্তর থানায় খবর দেন প্রতিবেশীরা। পুলিশ বাড়ি গিয়ে দেহ উদ্ধার করে। ছেলে মৈত্রিয় ভট্টাচার্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে, মৈত্রেয়র বাবা গোড়া ভট্টাচার্য এস এস কে এম হাসপাতালের চিকিৎসক ছিলেন।প্রতিবেশীরা জানিয়েছেন, তাঁর মৃত্যুও রহস্যজনক ভাবে হয়।প্রদীপের আগুনে পুড়ে মৃত্যু হয় তাঁর। মাও খালসা হাই স্কুলের শিক্ষিকা ছিলেন বলে জানা যাচ্ছে।তবে প্রতিবেশিদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না মৈত্রেয়র। নিজের বাড়ির সঙ্গে প্রতিবেশীর লাগোয়া দেওয়াল ভাঙচুর করেছিল সে।ঘরের জিনিসপত্রও ভাঙচুর করত। প্রতিবেশীদের বাড়ি জিনিসপত্র ছুঁড়ে মারত মৈত্রেয়। পুলিশ গিয়ে দেখে, সারা বাড়ির দেওয়ালে বিভিন্ন সার্টিফিকেট ও রেশন কার্ড, ভোটার কার্ড সহ বিভিন্ন নথি আটকানো রয়েছে।বাড়িটির দশাও জরাজীর্ণ অবস্থা। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news