Breaking News
Home / TRENDING / প্রশাসনের চোখরাঙানি উপেক্ষা করে উপচে পড়া ভিড় মুকুলের সভায়

প্রশাসনের চোখরাঙানি উপেক্ষা করে উপচে পড়া ভিড় মুকুলের সভায়

নীল বণিক

পুরুলিয়ার পুলিশ সুপারকে জেলা সভাপতির দেহরক্ষী হওয়ার পরামর্শ দিলেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার পুরুলিয়ার কাশীপুরে বিজেপির গণতন্ত্র বাঁচাও সভা থেকে মুকুল রায় বলেন, এসপিকে বদলি করে কোনও লাভ নেই। তাঁর উচিত জেলা সভাপতির দেহরক্ষী হওয়া, কারন সেই কাজটাই তিনি পারেন। এছাড়াও এদিন পুরুলিয়ার কয়লা মাফিয়ার উদ্দেশ্যে মুকুল বলেন, দূর্নীতির দিন শেষ। তৃণমূলকে আক্রমণ করে মুকুল বলেন, প্রশাসনের সভা ভণ্ডুলের চেষ্টা সত্ত্বেও রবিবার পুরুলিয়ার কাশীপুরে বিজেপির সভায় উপচে পড়ল ভিড়। সভায় মুকুল রায় বলেন, বিজেপির জনপ্রিয়তায় ভয় পেয়ে বারবার তাদের সভা ভণ্ডুল করার চেষ্টা করছে শাসক দল। এদিনের সভায় মুকুল রায় বলেন,
মমতা সরকারের শাসনে রাজ্যে গণতন্ত্র নেই। গণতন্ত্র রক্ষায় পুরুলিয়ায় জনসভা করছে বিজেপি। মানুষও বিজেপিকে ফেরাবে না আশা মুকুল রায়ের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *