নিজস্ব সংবাদদাতা
প্রয়াত প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আজ ভোর ৫. ১০ মিনিটে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ৭২ বছর বয়সী নিরুপম সেন সিপিএম পলিটব্যুরোর সদস্য ছিলেন। ২০০১ থেকে ২০১১ কাল পর্যন্ত শিল্পমন্ত্রী ছিলেন তিনি। আলিমুদ্দিন সূত্রের খবর, আজ হাসপাতাল থেকে সল্টলেকের বাড়িতে নিয়ে যাওয়া হবে দেহ। সেখানে কিছুক্ষণ থাকার পর পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে দেহ। বুধবার সকালে সিটু অফিস, আলিমুদ্দিন স্ট্রিট হয়ে বর্ধমান পার্ট অফিসে নিয়ে যাওয়া হবে দেহ। বর্ধমানেই নিরুপম সেনের শেষকৃত্য সারা হবে বলে জানা গিয়েছে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news