Breaking News
Home / TRENDING / ১৫ দিন পর খুলছে কোচি বিমানবন্দর

১৫ দিন পর খুলছে কোচি বিমানবন্দর

নিজস্ব সংবাদদাতা
টানা ১৫ দিন বন্ধ থাকার পর বুধবার দুপুর দুটো থেকে ফের খুলছে কেরলের কোচি বিমানবন্দর । বন্যায় বিমানবন্দরের অনেকটা অংশই ডুবে যাওয়ায় ১৫ অগস্ট থেকে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর । ২৬ অগস্ট থেকে কোচি বিমানবন্দর খোলার কথা থাকলেও ওই সময়ের মধ্যে গ্রাউন্ড স্টাফ ও অন্যান্য কর্মীদের যোগ দিতে অসুবিধা হবে বলে সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানোর পরই ২৯ তারিখে কোচি বিমানবন্দর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। জেট এয়ারওয়েজ ও ইন্ডিগো জানিয়েছে, আজ থেকেই পরিষেবা শুরু করবে তারা। জেটের তরফে জানানো হয়েছে, ২৯ অগস্ট পর্যন্ত যে যাত্রীদের টিকিট রয়েছে তাদের নিখরচায় ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রিশিডিউল করা যাবে। এদিকে, কোচি বিমানবন্দর খোলার পরই আইএনএস গরুড়ের নৌবাহিনীর বিমানবন্দর সাধারনের জন্য বন্ধ করে দেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *