Breaking News
Home / TRENDING / মানবাধিকার কর্মীদের গ্রেফতার প্রসঙ্গে রাহুলকে একহাত নিলেন রিজুজু

মানবাধিকার কর্মীদের গ্রেফতার প্রসঙ্গে রাহুলকে একহাত নিলেন রিজুজু

নিজস্ব সংবাদদাতা
দেশজুড়ে ৫ মানবাধিকার কর্মীর গ্রেফতারের প্রতিবাদে সরকারের সমালোচনা করায় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে একহাত নিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র বিষয়ক রাজ্য মন্ত্রী কিরণ রিজুজু । তিনি বলেন, এই সময়ে রাহুল গাঁধীর রাজনীতির উর্ধ্বে উঠে দেশের নিরাপত্তার কথা ভাবা উচিত। এদিন সোশাল মিডিয়ায় ট্যুইট করে রিজুজু বলেন মাওবাদীরা দেশের অভ্যন্তরীন শান্তি বিঘ্নিত করছে। আর কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী তাঁদের সহমর্মীদের সমর্থন জানাচ্ছেন। তাঁর দেশের নিরাপত্তার কথা আগে ভাবা উচিত। প্রসঙ্গত, বুধবার দেশের বিভিন্ন রাজ্য থেকে মাওবাদীদের সঙ্গে জড়িত সন্দেহে ৫ জন মানবাধিকার কর্মীদের গ্রেফতার করা হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *