Breaking News
Home / TRENDING / গুরুতর অসুস্থ মুকুল-পুত্র ভর্তি হাসপাতালে, দেখতে গেলেন অভিষেক

গুরুতর অসুস্থ মুকুল-পুত্র ভর্তি হাসপাতালে, দেখতে গেলেন অভিষেক

নিজস্ব সংবাদদাতাঃ
অসুস্থ বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। যিনি বিজেপি নেতা মুকুল রায়ের পুত্রও বটে। সোমবার রাতে তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ শুভ্রাংশুকে দেখতে হাসপাতালে যান তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভ্রাংশুকে হাসপাতালে দেখতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। মঙ্গলবার সকালেই হাসপাতালে ছেলেকে দেখতে যান মুকুল রায়।
হাসপাতাল সূত্রের খবর, ৩৬ বছর বয়সী শুভ্রাংশুর লিভারের সমস্যা দেখা দিয়েছে। এমআরআই-সহ প্রচুর পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। চিকিৎসকদের মনে করছেন, শুভ্রাংশুর লিভারের সমস্যা সম্ভবত আগে থেকেই ছিল। কিন্তু তিনি আমল দেননি।
জানা গিয়েছে, সোমবার রাতে বমি হয় শুভ্রাংশুর। বমির সঙ্গে বের হয় রক্ত। এতেই ঘাবড়ে যান পরিবারের লোকজন। কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁরা রাত দুটো নাগাদ হাসপাতালে নিয়ে আসেন শুভ্রাংশুকে। যখন তাঁকে হাসপাতালে আনা হয়, তখন তাঁর জ্ঞান ছিল না বলে পরিবার সূত্রের খবর। সোমবার রাতে তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে। মঙ্গলবার দুপুর পর্যন্ত তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছিল। বর্তমানে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *