ওয়েব ডেস্ক:
রেলযাত্রীদের জন্য সুখবর। ১৫টি রুটে ‘ফ্লেক্সি ভাড়া’ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রেল। যে রুটগুলিতে সারাবছর যাত্রী সংখ্যা ৫০ শতাংশেরও কম থাকে, সেই রুটগুলিতে আপাতত ফ্লেক্সি ভাড়া তুলে নেওয়া হল। এছাড়াও অফ সিজনে যেই রুটগুলিতে যাত্রী সংখ্যা ৫০ থেকে ৭৫ শতাংশ কমে যায়, এমন ৩২টি রুটেও ফ্লেক্সি ভাড়া তুলে নেওয়া হবে বলে জানিয়েছে রেল। ফ্লেক্সি ভাড়ার এই রদবদলে ভারতীয় রেল ১০৩ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে। তবে ভাড়া কমানোয় যাত্রী সংখ্যা বাড়লে সেই ক্ষতির ২২. ৪১ কোটি টাকা উঠে আসবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। রেলমন্ত্রী পিযুশ গোয়েল বুধবার সাংবাদিকদের জানান, ১০১টি ট্রেনে ফ্লেক্সি ভাড়া ১.৫ থেকে ১.৪ শতাংশ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালে ৪৪টি রাজধানী এক্সপ্রেস, ৫২টি দুরন্ত এক্সপ্রেস এবং ৪৬টি শতাব্দী এক্সপ্রেস ট্রেনে ফ্লেক্সি ভাড়া চালু করেছিল রেল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news