ওয়েব ডেস্ক:
দিল্লি ও সংলগ্ন এলাকায় বায়ু দূষণের মাত্রা ‘ অতি ক্ষতিকর’ মাত্রা পেরিয়ে যাওয়ায় আগামি ১০ দিন দিল্লিতে ‘বায়ু দূষণ জরুরি অবস্থা’ জারি করল কেজরিবাল সরকার। এরমধ্যে আগামি সপ্তাহেই রয়েছে দেওয়ালী। ফলে এই দূষণের মাত্রা যে আরও ভয়াবহ হবে তা বলাই বাহুল্য। বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যেই মুন্দকা সহ দিল্লি ও আশেপাশের এলাকায় সমস্ত নির্মাণের কাজ আগামি ১০ দিন বন্ধ রাখতে বলা হয়েছে। প্রয়োজনে এ’কদিন প্রাইভেট গাড়ি বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে কেজরিবাল সরকার। সোশাল মিডিয়ায়, টিভি, রেডিওয় সাধারন মানুষকে আর্জি জানানো হয়েছে গাড়ির পরিবর্তে মেট্রো রেল ব্যবহার করার। রাজ্যজুড়ে ডিজেল জেনারেটর নিষিদ্ধ করা হয়েছে। বিদ্যুৎ দফতরকে আর্জি জানানো হয়েছে যাতে এ’কদিন নিরবিচ্ছিন্ন পরিষেবা পেতে পারে রাজধানীর বাসিন্দারা। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও দিল্লি এবং এনসিআরএ এখনও এসে পৌঁছয়নি পরিবেশ বান্ধব ‘গ্রিন ক্র্যাকার্স’। ফলে অবস্থার যে আরও অবনতি হবে তা মনে করছে বিশেষজ্ঞ মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news