Breaking News
Home / TRENDING / ১৪ বছর পর ইতালি পুলিশের জালে ডন মার্কো

১৪ বছর পর ইতালি পুলিশের জালে ডন মার্কো

ওয়েব ডেক্স :

১৪ বছর পর অবশেষে ইতালির কুখ্যাত মাফিয়া ডন মার্কো ডি লাউরো  পুলিশের জালে ধরা পড়ল। এতদিন পলাতক থাকার পর রবিবার গোপন সূত্রে ইতালির নাপলিসের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইতালি পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড অপরাধী হিসেবে পরিচিত ছিল ডন মার্কো।  এদিন তাকে গ্রেপ্তার করতে ১৫০ জন পুলিশ গিয়েছিল ঘটনাস্থলে।

 

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, অন্তত ৪টি খুনে অভিযুক্ত মার্কোকে ২০০৪ সাল থেকে খুঁজে চলেছে পুলিশ।  ২০০৬ সালে তার বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জন্মসূত্রেই অপরাধ জগতের সঙ্গে যোগ ছিল মার্কোর।  তার বাবা পাওলো ডি লাউরোও ছিলেন একজন কুখ্যাত ডন। পাওলোর ৯ ছেলের মধ্যে মার্কো চতুর্থ। ইতালির সংবাদ মাধ্যমের দাবি, মার্কো বাদে পাওলোর  বাকি ছেলেদের মধ্যে কয়েকজন জেলে বন্দি। বাকিরা মারা গিয়েছে।

 

এদিন ১৫০ জনের দলটি মার্কোর বাড়িতে হানা দিয়ে দেখেন, তিনি পোষা দুটি বিড়ালকে খাওয়াচ্ছেন।  শহরের পুলিশ প্রধান অ্যান্টিনিও ডে ঈসু বলেন, মার্কোকে দেখার পর হতবাক হয়ে যান পুলিশ অফিসাররা। তবে তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। শুধুমাত্র কিছু অর্থ উদ্ধার হয়েছে। তাকে গ্রেপ্তার করায় আনন্দ প্রকাশ করেন ইতালির প্রধানমন্ত্রী গুইসপি কন্টি। তিনি টুইটারে লিখেছেন, ওই পলাতক কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করা পুলিশের বড় সাফল্য। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীও পুলিশ বিভাগে অভিনন্দন জানিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *