Breaking News
Home / TRENDING / আগামি দুদিন রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আগামি দুদিন রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব সংবাদদাতা

সমুদ্র পৃষ্ট থেকে তিন দশমিক এক কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত রাজ্যে বিস্তৃত রয়েছে। যার জেরে আগামী ৪৮ ঘন্টায় রাজ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার দেওয়া পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর। এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। কয়েক দিন আগেই একটানা বৃষ্টিতে ভিজেছিল রাজ্য। আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও ফের রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে আবহাওয়া দফতরের তরফে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গত ২৪শে ফেব্রুয়ারী থেকে ২৭শে ফেব্রুয়ারী বিকেল পর্যন্ত একটানা বৃষ্টিতে এমনিতেই রাজ্যে কৃষি কাজে ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। ফের বৃষ্টি হ‌লে কৃষিতে ক্ষয়ির পরিমাণ আরও বড় আকার ধারণ করবে বলে মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *