Breaking News
Home / TRENDING / মেঘালয়ের পর নাগাল্যান্ডেও অবৈধ খনিতে নেমে মৃত ৪ শ্রমিক

মেঘালয়ের পর নাগাল্যান্ডেও অবৈধ খনিতে নেমে মৃত ৪ শ্রমিক

ওয়েব ডেস্ক

মেঘালয়ের আতঙ্ক কাটতে না কাটতেই এবার নাগাল্যান্ডে কয়লা খনিতে ৪ শ্রমিকের মৃত্যু হল। কোহিমা থেকে ২৫০ কিমি দুরে অসম সীমান্ত লাগোয়া ইয়োংগলোক গ্রামের এক অবৈধ খনিতে এই দুর্ঘটনা ঘটে বলে খবর। জানা গিয়েছে, দেহগুলির ময়না তদন্ত না করেই পরিবারদের হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে কী কারনে খনির ভিতর ওই ৪ শ্রমিকের মৃত্যু হল, তা অজানাই থেকে যেতে পারে। মনে করা হচ্ছে খনির ভিতর বিষাক্ত গ্যাস লিক করে বা মাটি ধসে খনির মুখবন্ধ হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। এদিকে, অবৈধ ওই কয়লা খনিটির মালিকপক্ষ জানিয়েছে, মৃত শ্রমিকদের বাড়ির লোক ময়না তদন্তে আপত্তি করায় তাদের সরাসরি দেহগুলি দিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৩ ডিসেম্বর মেঘালয়ের জয়ন্তী পাহাড়ে এই অবৈধ খনিতে হঠাৎ জল ঢুকে পড়ায় আটকে পড়এন ১৫জন শ্রমিক। গত দুমাস ধরে চেষ্টা করেও এনডিআরএফের টিম সকলের দেহ উদ্ধার করতে পারেনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *