ভাস্কর মান্না
উত্তর ২৪ পরগনার বাগদার সিদ্রানীতে ১২ দিনের শিশুকন্যা কে মেরে ফেলার অভিযোগ উঠল বাবা মণিকুমার বিশ্বাস ও মা রানী বিশ্বাসের বিরুদ্ধে। পুলিশ তাদের গ্রেফতার করে জেরা করার সময় অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য পেল। পুলিশি জেরায় তারা জানিয়েছে, জন্মের পর থেকে দিনের পর দিন মাতৃদুগ্ধ না খেতে দিয়ে খুন করা হয়েছে ওই কন্যা সন্তানকে। এমনকি তারা এক বছর আগেও কন্যা সন্তান হওয়ায় এমন ভাবেই নৃশংস খুন করেছিল। কারণ তাদের পুত্ৰ সন্তান পছন্দ, তাই তারা এমন নারকীয় ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
স্থানীয় সূত্রে খবর, গত ১০ জানুয়ারী ওই দম্পতির কন্যা সন্তান হয়েছিল। তারপর গত মঙ্গলবার শিশু কন্যাকে খুন করা হয়েছে এই সন্দেহে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের গ্রেপ্তার করে বনগাঁ আদালতে তোলে। আদালত তাদের চার দিনের পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের নির্দেশ দেয়। তদন্তে প্রথমে তারা দাবি করে, অসুস্থ হয়ে মারা গিয়েছে কন্যা সন্তান। তারপরেই তারা স্বীকার করে যে পরিকল্পিত ভাবে মাতৃ দুগ্ধ না খাইয়ে খুন করা হয়েছে শিশু কন্যাকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news