নীল বণিক
রাজ্যের সব বুথের প্রিসাইডিং অফিসারদের স্মার্ট ফোন বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কমিশনের এই মনোভাব নবান্নের কর্তাদের জানিয়ে দিয়েছে বলে খবর। কমিশন চায় দিল্লিতে বসেই রাজ্যের সবকটি বুথে সরাসরি নজর রাখতে। তারজন্যই কমিশন স্মার্ট ফোনের এই ফরমান জারি করেছে বলে খবর। প্রিসাইডিং অফিসারদের স্মার্ট ফোনে কমিশনের একটি অ্যাপ দেওয়া থাকবে। ভোটের দিন বুথের সবরকম খবর প্রীসাইডিং অফিসাররা অ্যাপে তথ্য আপলোড করবেন। এমনকি ছবিও অ্যাপলোড করা যাবে কমিশানের অ্যাপসে। ভোটের দিন রাজ্যের সবকটি বুথে নজড়দাড়ি চালাতেই এমন ব্যাবস্থা চাইছে দিল্লি। তবে পুরো কাজটি সঠিক ভাবে করার জন্য প্রিসাইডিং অফিসারদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে কমিশন। পুরো ব্যবস্থাটি সচল রাখার জন্য দিল্লির কমিশনের কর্তারা কাজ শুরু করে দিয়েছেন। কমিশনের কর্তারা জানতে পেরেছেন রাজ্যের অন্তত প্রায় ২০০০ বুথে নেটওয়ার্ক পাওয়া যায় না। এছাড়া ৪০০০ বুথে নেটওয়ার্ক খুব দুর্বল। সেইসব বুথ গুলিতে ভোটের দিন ইন্টারনেট পরিষেবা ঠিক রাখার জন্য টেলিকম কোম্পানি গুলির সঙ্গে কথা বলা শুরু করেছে কমিশন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news