Breaking News
Home / TRENDING / নতুন সিবিআই অধিকর্তা নিয়ে এখনও অনিশ্চয়তা

নতুন সিবিআই অধিকর্তা নিয়ে এখনও অনিশ্চয়তা

ওয়েব ডেস্ক

ঐক্যমত্যে পৌঁছতে না পারায় বৃহস্পতিবারও নতুন সিবিআই অধিকর্তার চয়ন হল না। জানা গিয়েছে, সিবিআই অধিকর্তার পদের আইপিএস প্রার্থীদের যোগ্যতা বিচার করতে আরও সময় চান কমিটির সদস্য ও বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে। এদিন বেশ কয়েকজন প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হলেও খড়গে এঁদের যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে আরও তথ্য জানতে সময় চান। জানা গিয়েছে, লিস্টে যে সব আইপিএস অফিসারের নাম রয়েছে সেখানে তাঁদের সিনিয়রিটি বা যোগ্যতা বিষয়ে কিছুই লেখা নেই। কয়েকদিন পর আবার করে বৈঠকে বসবে এই নির্বাচনী কমিটি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে তৈরি এই কমিটিতে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে রয়েছেন। জানা গিয়েছে, সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে নয়, পূর্ণ ঐক্যমতের মাধ্যমেই নতুন সিবিআই অধিকর্তার চয়ন করতে চায় কেন্দ্রীয় সরকার। আপাতত ৭০-৮০ জন আইপিএস অফিসারের মধ্যে মুষ্ঠিমেয় কয়েকজনকে নিয়েই আলোচনা চলছে। খুব তাড়াতাড়ি নতুন সিবিআই অধিকর্তার নাম ফাইনাল করতে পারবে বলেই আশা কমিটির।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *