ওয়েব ডেস্কঃ
শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে মরসুমের শীতলতম দিন কাটাল রাজধানী দিল্লি। রবিবারও সর্বনিম্ন তাপমাত্রা ৩.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সফদরজং কাছে সকাল ৬টা ১০ মিনিট নাগাদ এই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া ঘন কুয়াশার জেরে দৃশ্যমান্যতা কমে হয় ৬০০ মিটার। সকাল ৫:৩০ মিনিটে পালাম এলাকায় দৃশ্যমান্যতা কমে হয় ৩০০ মিটার।
হাওয়া অফিসের মতে, শনিবার লোধি রোডে তাপমাত্রা নামে ১.৭ ডিগ্রি সেলসিয়াস। আবার আয়া নগরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১.৯ ডিগ্রি সেলসিয়াস। গত দু’দশকে রাজধানীতে এত ঠান্ডা পড়েনি বলে উল্লেখ করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯০১ সালের পর ১১৮ বছরের ইতিহাসে দ্বিতীয় শীতলতম ডিসেম্বর কাটাচ্ছে রাজধানী।
দৃশ্যমান্যতা কম হওয়ায় রেল, বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। দুটি বিমান বাতিল করা হয়েছে। ৬টি বিমান দেরিতে চলছে। রেল সূত্রে খবর, দৃশ্যমান্যতা কম থাকায় ২ থেকে ৫ ঘন্টা দেরিতে চলছে প্রায় ২৫টি ট্রেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news