Breaking News
Home / TRENDING / শেষ পর্যন্ত নাইটহুড পাচ্ছেন ক্রিকেটের বাঁ-হাতি বাঘ লয়েড

শেষ পর্যন্ত নাইটহুড পাচ্ছেন ক্রিকেটের বাঁ-হাতি বাঘ লয়েড

নিজস্ব প্রতিনিধিঃ

স্যার। এই শব্দটি যেন তাঁর ব্যক্তিত্বের সঙ্গে সমার্থক। মার্শাল, হোল্ডিং, গ্রিনিচ, হেনস, হারপার, গোমস, দুজোঁদের নিয়ে তৈরি দামাল ক্যারিবিয়ান দলের তিনি ছিলেন দোর্দণ্ডপ্রতাপ নেতা, রাশভারী অভিভাবক আর দাপুটে ব্যাটসম্যান তো বটেই।
দেরিতে হলেও নাইটহুড পাচ্ছেন ক্লাইভ লয়েড। এবার থেকে স্যার ক্লাইভ লয়েড।
বিলম্বিত লয়। তাঁর দুই সিনিয়র এভারটন উইকিস এবং গ্যারি সোবার্স নাইট হুড অনেক পেয়েছেন আগেই। এমনকি তাঁর নেতৃত্বে মাঠে নেমে কিংবদন্তি হয়ে ওঠা ভিভিয়ান রিচার্ডসের নামের আগেও স্যার উপাধি বসে গেছে ইতিমধ্যেই। এতদিন পর ক্রিকেট ব্যক্তিত্ব লয়েড পাচ্ছেন নাইটহুড। তাঁর বয়েস এখন ৭৫ বছর। হাসতে হাসতে বলছেন, “আমি কো ব্রিটেনের নাগরিক ছিলাম না। তাই…!”
বাঁ-হাতি ব্যাটিংয়ের বাঘ ক্লাইভ লয়েড আরও জানিয়েছেন, “ওরা বলেছে ১৯৮৫ সাল থেকে এই পুরস্কার আমার প্রাপ্য ছিল।”
যাই হোক। অধুনা লন্ডনের বাসিন্দা লয়েড নতুন বছরে পাচ্ছেন নাইটহুড সম্মান।
হ্যাপি নিউ ইয়ার স্যার লয়েড!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *