Breaking News
Home / TRENDING / শপথগ্রহণের আগে মমতার আশীর্বাদ নিলেন হেমন্ত সোরেন

শপথগ্রহণের আগে মমতার আশীর্বাদ নিলেন হেমন্ত সোরেন

নীল রায়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আশীর্বাদ নিলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। শনিবার দুপুরের বিমানে রাঁচির উদ্দেশ্যে রওনা হন তৃণমূল। বিকেলের মধ্যেই পৌঁছে যান সেখানে। সন্ধ্যায় তাঁর সঙ্গে দেখা করতে আসেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেন। শপথ গ্রহণ নিয়ে আলোচনার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেন এই যুবনেতা।


প্রসঙ্গত, হেমন্তের নেতৃত্বে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কংগ্রেস ও আরজেডিকে সঙ্গে নিয়ে বিজেপির রঘুবর দাস সরকারের পতন ঘটিয়েছেন। রবিবার তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধীদলের নেতাদের। মমতা এদিন বিকেলে পৌঁছে যেতেই সন্ধ্যায় তাঁর সঙ্গে দেখা করতে আসেন শিবু সোরেন পুত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *