Breaking News
Home / TRENDING / উপত্যকায় তুষারধসের সতর্কতা জারি, আরও নামবে তাপমাত্রা

উপত্যকায় তুষারধসের সতর্কতা জারি, আরও নামবে তাপমাত্রা

ওয়েব ডেস্ক:
জাঁকিয়ে শীত পড়েছে জম্মু কাশ্মীরে। টানা বরফ বৃষ্টিতে উপত্যকা এখন শ্বেতবসনা। আগামি কয়েকদিন আরও বরফ পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কাশ্মীরের ৭টি জেলা- বান্দিপোরা, বারামুল্লা, কুলগাম, বদগাম, অনন্তনাগ, কুপওয়াড়া এবং গান্দেরবালে তুষারধসের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে টানা তুষারপাতে জম্মু কাশ্মীরের অনেক রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে। ক্ষতি হয়েছে আপেল চাষেও। হিমাচল প্রদেশেও আগামি ২৪ ঘন্টায় বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শিমলা, মানালি, নরকন্ডা, ডালহৌসি, কুফরি, পালমপুরে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এবং কল্পা, কিন্নৌর, কেইলঙ, চিটলিং এবং লাহৌল স্পিতিতে তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। পর্যটন মরশুমের শুরুতেই মনোরম আবহাওয়া এবছর পাহাড়ে প্রচুর পর্যটক টানবে বলে আশা করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *