তীর্থ মাহাতো
ইস্টবেঙ্গল টিম ভাঙছে সামনের মরশুমে? ইঙ্গতি সেরকমই পাওয়া যাচ্ছে।
বিশ্বকাপারকে টার্গেট করেছেন বেঙ্গালুরু এফসি। জনি অ্যাকস্টার পারফরমেন্স মনে ধরেছে টিমের। জনির এজেন্টের সঙ্গে একপ্রস্থ কথা হয়েছে বেঙ্গালুরুর। চূড়ান্ত কিছু হয়নি। জনি আইলিগে বেশ ভালই খেলেছেন। প্রথমদিকে ছন্দ খুঁজে না পেলেও পরের দিকে বেশ ছন্দেই ছিলেন। বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট চায় জনিকে সই করাতে। কোয়েস ইস্টবেঙ্গলও চাইবে জনিকে ধরে রাখতে। জনিকে বেশ পছন্দই হয়েছে আলেজান্দ্রোর। সেদিক থেকে বলাই যায়, জনিকে পেতে ইস্টবেঙ্গল–বেঙ্গালুরু লড়াই হবে ভালই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news