Breaking News
Home / TRENDING / ভোটসূচি ঘোষণা হলেই ব্রিগেড সভা বিজেপির

ভোটসূচি ঘোষণা হলেই ব্রিগেড সভা বিজেপির

নীল বণিক:

মাধ্যমিক পরীক্ষা মিটলেই ব্রিগেডে সভা করতে চায় বিজেপি। তার আগে দলের হেভিওয়েট নেতাদের দিয়ে এ রাজ্যে প্রচারে ঝড় তোলার কৌশল নিয়েছে গেরুয়া শিবির। দিল্লি বিজেপির ম্যানেজররা মনে করছেন এই মুহূর্তে ব্রিগেড ভরাতে ব্যর্থ হবে রাজ্য বিজেপির কর্মীরা। দলীয় স্তরে বিজেপির কেন্দ্রীয় নেতাদের পর্যবেক্ষণ, শাসকের তোপের মুখে পড়ে গ্রাম বাংলার নিচু তলার কর্মীরা কলকাতামুখি হবেন না। তাতে ব্রিগেড না ভরলে বিজেপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে। তাই নির্বাচন ঘোষণা হওয়ার পর সভা করলে তাতে বিজেপি কিছুটা ফায়দা তুলতে পারবে বলে মনে করছেন কেন্দ্রীয় নেতারা। কারণ সেই সময় রাজ্যে নির্বাচন কমিশনের আচরণবিধি চালু থাকবে, এবং প্রশাসন কিছুটা নিরপেক্ষ থাকার চেষ্টা করবে।

অতএব লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়া পর্যন্ত ব্রিগেড সমাবেশ পিছিয়ে দিতে চায় বিজেপি। মাধ্যমিক পরীক্ষা মেটার পরে পরেই নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাবে গোটা দেশজুড়ে, সেই সময় ব্রিগেডে সভা করে রাজ্যের শাসক দল সহ অন্য বিরোধীদের নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করবে গেরুয়া শিবির।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *