পার্থসারথি পাণ্ডা
‘বুরা মানো হোলি হ্যায়’ লবজ আর এটিকেটের জন্ম হয়েছিল মুঘল দরবারে, ষোড়শ শতকে। সেও আসলে এক প্রচলিত কিংবদন্তি।
সম্রাট আকবর কাজেকর্মে ও জীবনে হিন্দুমুসলমানের ভেদাভেদ রাখেননি। তাঁর দরবারে হিন্দু নর এবং অন্দরমহল-হারেমে হিন্দু নারীর সংখ্যা নেহাত কম ছিল না। অন্দরে এই হিন্দু নারীদের সঙ্গে মুসলিম নারীদের নিয়ে হোলি খেলায় মাততেন তিনি প্রতিবছর। তাছাড়া তাঁর দরবারের বিভিন্ন পদমর্যাদার হিন্দু ও মুসলমান কর্মচারীরাও স্বতঃস্ফূর্তভাবে দরবারী হোলি খেলায় অংশ নিতেন। সেখানে গান হত, নাচ হত, গুলাল ও পিচকারিতে রঙ খেলা হত। অন্দরমহল থেকে বেরিয়ে স্বয়ং সম্রাটও সেদিন একবার তাঁদের সঙ্গে এসে যোগ দিতেন। এদিন ছোট এবং বড়র কোন ভেদাভেদ থাকত না। পদমর্যাদায় ছোটরা শুধু রঙ মাখাবার আগে বড়দের একবার বলে নিতেন, ‘বুরা না মানো হোলি হ্যায়…’, আর তাতেই হয়ে যেত সাতখুন মাফ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news