পার্থসারথি পাণ্ডা
দ্বারকার মীরাবাঈ কৃষ্ণকে ভজনা করতেন রাধাভাবে বিভোর হয়ে প্রেমিকরূপে। তাই কিংবদন্তি শোনা যায়, তাঁর সঙ্গে নাকি কৃষ্ণ এসে হোলি খেলতেন। পিচকারি দিয়ে গুলালের রঙে রাঙিয়ে দিতেন মীরার আঁচল। এখন তো সকলের হাতে হাতে পিচকারি। হোলি খেলায় এটিই এখন পরম সঙ্গী । কিন্তু এই সঙ্গীটি হোলি খেলায় এলো কেমন করে?
ঠিক কবে থেকে যে হোলিতে পিচকারির ব্যবহার শুরু হল, তা সাল-তারিখ ধরে বলা যায় না। পুরাণে দেখা যায়, সখীরা রাধাকৃষ্ণকে দোলের দিন দোলায় বসিয়ে কুমকুম মাখিয়ে দিচ্ছেন। তারপর তাঁদের গায়ে ছুঁড়ে ছড়িয়ে দিচ্ছেন হাজার ফুলের পাঁপড়ি। এই সজীব ফুলের পাঁপড়িই একদা হল ফুলের রেণু আর পাঁপড়ির গুঁড়ো। তারপর ইতিহাসের কোন এক বাঁকে এসে সেসব জলে গুলে এলো রঙ ছেটানোর রীতি। এই বিবর্তনের ধারাবাহিক ইতিহাস সাহিত্যে ও চিত্রকলায় নেই। তবে সম্রাট আকবরের হোলি খেলার যে ছবি পাওয়া যায়, তাতে আবিরের সঙ্গে পিচকারি ব্যবহারের কথাও জানা যায়। মোটকথা হোলি খেলায় পিচকারি বেশ পুরনো সঙ্গী । বিশ্বাসীও। তাই না?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news