Breaking News
Home / TRENDING / বিমানবন্দরে ভুয়ো ভারতীয় পরিচয় সমেত বাংলাদেশী গ্রেফতার

বিমানবন্দরে ভুয়ো ভারতীয় পরিচয় সমেত বাংলাদেশী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা

নিজের পরিচয় গোপন করে ভুয়ো ভারতীয় পাসপোর্ট, পরিচয় পত্র ও প্যান কার্ড নিয়ে বিদেশ ভ্রমণ করার অপরাধে এক বাংলাদেশীকে গ্রেফতার করল পুলিশ। মহম্মদ শহিদুল সর্দার নামের ওই বাংলাদেশীকে গ্রেফতার করে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানা।

মালয়েশিয়া থেকে কলকাতা গামী বিমান এয়ার এশিয়ার এ এ কে সিক্স থ্রি কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পর বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা শহিদুল সর্দারকে প্রথমে আটক করে অভিবাসন দপ্তর। জিজ্ঞাসাবাদের সময় কথাবার্তায় অসঙ্গতি থাকায় পাসপোর্ট দেখে সন্দেহ হলে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। জানা গিয়েছে, পুলিশের জিজ্ঞাসাবাদে শহিদুল স্বীকার করে ২০০০ সালে বাংলাদেশ থেকে লুকিয়ে ভারতে আসে সে। এরপর অসাধু উপায়ে ভারতীয় পাসপোর্ট ভারতীয় পরিচয় পত্র প্যান কার্ড সমস্ত কিছু তৈরি করে বিদেশে পাড়ি দেয় কাজের উদ্দেশ্যে। শহিদুলের বিরুদ্ধে প্রতারণা, অসাধু উপায়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই বেআইনি পাসপোর্ট ও পরিচয় পত্র তৈরি চক্রের খোঁজে তল্লাশি চালাবে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *