নিজস্ব সংবাদদাতা:
ছেলের হাতে খুন হলেন মা। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে হুগলীর পান্ডুয়া থানার বোসপাড়া গ্রামে। মা হাজেরা খাতুন কাটারি দিয়ে আঘাত করে ছেলে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ছেলে সুকুর মল্লিককে গ্রেফতার করেছে পান্ডুয়া থানার পুলিশ।
ঘটনার সূত্রপাত মায়ের সাথে ছেলের পারিবারিক সম্পর্ক নিয়ে। রাতের বেলায় মদ্যপ সুকুর কাটারিতে ধার দিচ্ছিল। সেই সময় মা ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারপরই ধারালো কাটারি দিয়ে মাকে আঘাত করে ছেলে সুকুর মল্লিক। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মা হাজেরা খাতুন। পাড়ার লোকেরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে সুকুর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news