ব্রজ বন্দ্যোপাধ্যায়:
কাটমানির ছায়া এবার বেসরকারি খনিতেও। বেসরকারি খনিতে কাট মানির টাকা বন্ধ করার দাবিতে আন্দোলন করতে গিয়ে পান্ডবেশ্বরের তৃণমূল যুব সভাপতি সঞ্জয় যাদবের হাতে মার খেলেন মঙ্গল সিং নামে এক ডাম্পার ড্রাইভার। ঘটনাটি ঘটে সোমবার রাত্রি ৮টা নাগাদ হরিপুর কলিয়াড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়ে।
আহত মঙ্গল সিং এর সহকর্মীরা জানান যে, সোনপুর বাজারি প্রজেক্টের আওতায় থাকা পাঁচটি খোলা মুখ খনিতে প্রায় ১৭০০ ঠিকা শ্রমিক কাজ করেন। সরকারি নির্ধারিত মজুরি তারা পায় না বলে অভিযোগ ঠিকা শ্রমিকদের। ৮৯৪ টাকার পরিবর্তে তাদের দেওয়া হয় মাত্র ৬০০ টাকা করে। ওই খনির তৃণমূলের ঠিকা শ্রমিক সংগঠনের দ্বায়িত্বে রয়েছেন এলাকার যুব নেতা সঞ্জয় যাদব।
সঞ্জয় শ্রমিকদের টাকা দীর্ঘদিন ধরে আত্মসাৎ করছেন বলে শ্রমিকদের একাংশের অভিযোগ।
যাতে মজুরির পুরো টাকাটা শ্রমিকরা পায় সেজন্য গত নভেম্বর মাস থেকে মঙ্গল সিং এর নেতৃত্বে আন্দোলন শুরু করেন তার সহ কর্মীরা। এতেই ক্ষিপ্ত হয় যুব নেতা সঞ্জয় যাদব মঙ্গলবার রাত ৮টা নাগাদ, হরিপুরের দলীয় কার্যালয়ে ডেকে পাঠিয়ে বেদম মারধর করে যুব নেতা সঞ্জয় যাদব ও তার কিছু সাকরেদ এই অভিযোগ করেন মঙ্গল সিং এর ভাই কলবির সিং।
এরপর কাটমানি বন্ধ ও গ্রেপ্তারের বিক্ষোভের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় মঙ্গলের সহকর্মীরা। মঙ্গলবারও এলাকার খনিগুলিতে উৎপাদন ও পরিবহন বন্ধ রয়েছে বলে সংস্থার সূত্রে খবর। অন্যদিকে অভিযুক্ত সঞ্জয় যাদব জানান তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news