Breaking News
Home / TRENDING / অর্থনীতির হাল ফেরাতে ব্যাঙ্কগুলোকে ৪০০টি মেলা করার নির্দেশ নির্মলার

অর্থনীতির হাল ফেরাতে ব্যাঙ্কগুলোকে ৪০০টি মেলা করার নির্দেশ নির্মলার

নিজস্ব প্রতিবেদন:

অর্থনীতির হাল ক্রমশ নিম্নমুখী। এই পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন দাওয়াই দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৃহস্পতিবার তিনি বলেন, সামনের মাসে সমস্ত সরকারি ব্যাঙ্কগুলো মিলে দেশের বিভিন্ন প্রান্তে ৪০০ জেলায় মেলার আয়োজন করবে। এই ব্যবস্থা নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি ও রিটেল গ্রাহকদের জন্য করা হবে। এর ফলে এই মেলায় বাড়ি ক্রেতা ও কৃষকরা শামিল হবে।

প্রথম ধাপে ৩ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ২০০ জেলায় এই মেলা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে বাকি ২০০ জেলায় ব্যাঙ্কিং মেলা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতে, উৎসবের মরসুমে যত বেশি সম্ভব ঋণ প্রদান করবে ব্যাঙ্কগুলি। এছাড়া ব্যাঙ্কগুলোকে বলা হয়েছে, যেসব ছোট ও মাঝারি ব্যবসায়ীরা ঋণ শোধ দিতে পারেনি। তাঁদের বিরুদ্ধে ৩১ মার্চ এনপিএ ঘোষণা করা হবে না।

চলতি বছরের এপ্রিল-জুন মাসে জিডিপির বৃদ্ধি গত ৬ বছরের তুলনায় সর্বনিম্ন হয়ে ৫ শতাংশে নেমেছে। জিডিপি বৃদ্ধির জন্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে গত ১ মাসে ৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। গত শনিবার অর্থমন্ত্রী রিয়েল এস্টেট ও এক্সপোর্ট সেক্টরের জন্য বেশ কিছু সুবিধা ঘোষণা করা হয়। এছাড়া ৩০ অগস্ট ১০টি ব্যাঙ্কের সংযুক্তির কথা ঘোষণা করে সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *