প্রসেনজিত ধর
হিন্দমোটরের নার্সিং হোমে আয়ুর্বেদিক চিকিৎসকের হাতে তৃণমূল কাউন্সিলরের মৃত্যুর ঘটনায় সোমবারও এলাকায় উত্তেজনা ছিল । এদিন সকালে ফের এলাকার মানুষ ওই নার্সিংহোমে গিয়ে বিক্ষোভ দেখায়। নার্সিংহোমের গেটে ও দেওয়ালে অভিযুক্ত চিকিৎসক ও নার্সিংহওমের মালিকের শাস্তির দাবিতে পোস্টার লাগানো হয়। ভূয়ো চিকিৎসক নিয়োগ করে এলাকার বাসিন্দাদের জীবন নিয়ে খেলছেন বলে অভিযোগ স্থানীয়দের । এর প্রতিবাদে উত্তরপাড়া থানায় মার্চ পিটিশন দিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন তাঁরা।যদিও রিলাইফ নার্সিংহোমের মালিক ডাক্তার দেবাশিস সরকার সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news