ওয়েব ডেক্সঃ
হিন্দুদের নিয়ে অপমানজনক মন্তব্য করায় বরখাস্ত হল পাক পাঞ্জাবের তথ্যমন্ত্রী ফৈয়াজ উল হাসান।
মঙ্গলবার একটি মুসলিম অনুষ্ঠানে গিয়ে হিন্দুদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করেন। তিনি বলেন, ‘হিন্দুরা গোমূত্র খাওয়া লোকজন’। তাঁর এই মন্তব্যের জেরে সারাদেশ সহ গোটা হিন্দু সমাজের ভৎসনার মুখে পড়েন তিনি। সে দেশের সংখ্যালঘু হিন্দুদের কোপের মুখে পড়লে, ইমরান খান সরকার তাকে বরখাস্ত করতে বাধ্য হয়। তবে এই মন্তব্যের জন্য পরে দুঃখ প্রকাশ করেন পাক পাঞ্জাবের এই মন্ত্রী।
পিটিআই সূত্রে খবর, পাঞ্জাবের ওই তথ্য মন্ত্রীর বিরুদ্ধে পাক সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার একটি টুইট করে পাক সরকার জানায়, ফৈয়াজকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগে এমন কোন মন্তব্য করা উচিত নয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news