নিজস্ব প্রতিনিধি :
প্রয়াত মতুয়া মহাসংঘের প্রধান বড়মা বীণাপানি দেবী। মঙ্গলবার সন্ধ্যা ৮:৫২ মিনিটে জীবনাবসান হয় বড়মার।
মঙ্গলবার হাসপাতাল সুপার রঘুনাথ মিশ্র জানিয়েছিলেন, বড়মার অবস্থা সঙ্কটজনক। ১০০ শতাংশ ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে তাঁর। ফুসফুসে ছড়িয়েছে সংক্রমণ। ক্রমশ বাড়ছিল রক্তচাপও। অবশেষে মঙ্গলবার সন্ধেবেলা শতবর্ষে প্রয়াত হলেন বড়মা।
এমনিতেই বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি। গত বৃস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে কল্যাণীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না।
বড়মার মৃত্যুতে শোকস্তব্ধ সারা মতুয়া সংগঠন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়মার মৃত্যুতে শোক প্রকাশ করেন। বড়মার সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রীয় মর্যাদায় বড়মার শেষকৃত্য সম্পন্ন হবে বলে ঘোষণা করেন রাজ্য সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news