ওয়েব ডেস্ক
আজ সকাল ৮.৩০ নাগাদ দিল্লির সিজিও কমপ্লেক্সের দীন দয়াল উপাধ্যায় ভবনের পাঁচতলায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন গোটা পাঁচতলায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে দমকলের ২৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাঁচতলার বেশীরভাগ ঘরেই বিভিন্ন সংস্থার অফিস ছিল এবং অফিস টাইম না হওয়ায় কোনও বড় রকমের দুর্ঘটনা এড়ানো গিয়েছে। জানা গিয়েছে আগুন নিয়ন্ত্রণে এনে আপাতত কুলিং করছে দমকল। কী থেকে আগুন লাগল জানতে তদন্ত করবে ফরেন্সিক দল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news