Breaking News
Home / TRENDING / মহাকাশ গবেষণা নিয়ে কোনো কাজই করেনি পাকিস্তান, পাল্টা সমালোচনায় ভারত

মহাকাশ গবেষণা নিয়ে কোনো কাজই করেনি পাকিস্তান, পাল্টা সমালোচনায় ভারত

ওয়েব ডেস্কঃ

চন্দ্রযান-২ নিয়ে পাকিস্তানকে জবাব দিলেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধ্যক্ষ জি সতীশ রেড্ডি। রবিবারে রেড্ডি বলেন, যারা মহাকাশ নিয়ে কিছুই করতে পারেনি, তারা কি করে বুঝবে অভিযানের জটিলতা। চন্দ্রযান-২ একটি জটিল অভিযান ছিল। এর প্রশংসা তারাই করতে পারবে, যারা মহাকাশ গবেষণা নিয়ে কাজ করেছে।

৭ সেপ্টেম্বর রাতে চন্দ্রযান-২ এর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রমের। এরপর পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই অভিযানকে নিয়ে উপহাস করেন। তিনি টুইট করে বলেন, “ডিয়ার ইন্ডিয়া! যে কাজ করতে পারবেন না, সেই কাজে চ্যালেঞ্জ না নেওয়াই ভালো।” চৌধুরীর এই মন্তব্য ঘিরে বিস্তর সমালোচনা শুরু হয়। তাঁর নিজের দেশেই নিন্দার মুখে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের নেটিজেনরা লেখেন, চৌধুরী বাচ্চার মত কথা বলছে। ভারতের মহাকাশ গবেষণার কাছে আমাদের তুলনা চলে না।

এদিকে রবিবার ইসরো থেকে জানানো হয়েছে, চন্দ্রযান-২ এর অরবিটার চাঁদকে পরিক্রমন করার সময় ল্যান্ডার বিক্রমের খোঁজ পেয়েছে। বর্তমানে বিক্রম চাঁদের মাটিতে রয়েছে। শুধুমাত্র বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ইসরোর। বিক্রমের সঙ্গে যোগাযোগও পুনরায় স্থাপনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরো।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *