Breaking News
Home / TRENDING / হায়দরাবাদে নিখোঁজ ৪ বছরের শিশু কন্যা

হায়দরাবাদে নিখোঁজ ৪ বছরের শিশু কন্যা

নিজস্ব প্রতিবেদন:

 

দায়দরাবাদে এক ৪ বছরের শিশুকন্যা নিখোঁজ নিয়ে ফের হইচই শুরু হয়েছে। জানা গিয়েছে, ৪ বছরের ওই শিশুটি চন্দ্রযানগুট্টা থানার অন্তর্গত মেহবুবনগর এলাকার একটি ফুটপাতে তার পরিবারের সঙ্গে থাকত। শনিবার দুপুর থেকে ওই বাচ্চা মেয়েটি নিখোঁজ হয়ে যায়। 

 

পুলিশ সূত্রে খবর, কে সুনিথা নামে এক মহিলা তাঁর স্বামী ও দুই সন্তানের সঙ্গে ওই মেহবুব নগর এলাকার উড়ালপুলের তলায় ফুটপাতে থাকত। মহিলাটির স্বামী দৈনিক মজুরের কাজ করেন। শনিবার ওই মহিলা সাত বছরের একটি ছেলে ও চার বছরের ওই শিশু কন্যাটিকে রেখে কিছুটা দূরে তালের রস কিনতে যান। প্রায় ১৫ মিনিট পরে এসে ওই মহিলা এসে দেখেন সেখানে শিশু কন্যাটি নেই। 

 

সাত বছরের ছেলেটিও তার বোন কোথায় গিয়েছে সে ব্যাপারে কিছু বলতে পারছে না। সুনিথা আশেপাশে অনেক জায়গায় খুঁজেও না পেয়ে পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ৩৬৩ ধারায় সন্তান চুরির মামলা করেন। শিশু কন্যাটির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *