নিজস্ব প্রতিবেদন:
৫৯ বছর বয়সী এক ব্যক্তিকে খুনের ঘটনায় এক নাবালিক সহ দু’জনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের একটি নদী থেকে সুটকেস উদ্ধার হয়েছে। যার মধ্য থেকে মানুষের কাটা হাত, কাটা পা সহ আরও কিছু অঙ্গ পাওয়া যায়।
জানা গিয়েছে, ২৭ নভেম্বর মুম্বইয়ের ভাকোলার দ্বারকা কুঞ্জের বাড়িতে আরাধ্যা জিতেন্দ্র পাতিল ওরফে রিয়া (১৯) এবং তাঁর ১৬ বছর বয়সী প্রেমিক বেননেট রেবেললো নামে এক ব্যক্তিকে ছুরি ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। তারপরেও ওই ব্যক্তি বেঁচে থাকায় তাঁর মুখে মশা মারার ওষুধ স্প্রে করেন। তারপর বেননেটের মৃত্যু হলে ধারালো ছুরি দিয়ে তাঁর দেহটি টুকরো টুকরো করে কেটে একটি সুটকেস সহ ৩টি ব্যাগে ভরে মুম্বইয়ের মিথি নদীতে ফেলে দেন। এই ঘটনার ৩ দিনের পরে মৃত ওই ব্যক্তির দেহাংশ নদীর পাড় থেকে উদ্ধার হয়।
এই খুনের ঘটনার তদন্ত শুরু করে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ শাখা। প্রথমেই তাঁরা ওই সুটকেস থেকে পাওয়া একটি সোয়েটারকে নিয়ে তদন্ত শুরু করেন। সোয়েটারটি যে দোকান থেকে কেনা হয়েছিল সেখানে গিয়ে তদন্তকারীরা জানতে পারে এটি বেননেট নামে বিল করা রয়েছে। তারপর সোশ্যাল মিডিয়ায় ওই নামের ব্যক্তিকে খুঁজে পায় পুলিশ।
তদন্তে নেমে খুনের কারণ সম্বন্ধে পুলিশ জানতে পারে, বেননেট রেবেললো দত্তক নিয়েছিল রিয়া নামের মেয়েটিকে। বয়সে ছোট একজন ছেলের সঙ্গে সম্পর্ক রাখার জন্য মেনে নিতে না পেরে রিয়ার উপর শারীরিক নির্যাতন চালাত বেননেট। এই কারণেই খুন হন তিনি। খুন হওয়ার ১০ দিন পর অভিযুক্ত দু’জনকেই গ্রেফতার করে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news