ওয়েব ডেস্ক
হাসপাতালে ভর্তি সমাজসেবী আন্না হাজারে। চিকিৎসকেরা জানিয়েছেন ৮১ বছর বয়সী আন্না হাজারের মস্তিষ্কে যথেষ্ট পরিমান অক্সিজেন পৌঁছতে পারছে না। কয়েকদিন আগেই দুর্নীতি দমন আধিকারিকদের নিয়োগের দাবিতে টানা এক সপ্তাহ ধরে অনশন করেছিলেন আন্না। এরপর থেকেই দুর্বল বোধ করেছিলেন তিনি। তাঁর চিকিৎসক জানিয়েছেন, অনশনের ফলেই এই রোগ দেখা দিয়েছে এই প্রবীণ সমাজসেবীর। টানা অনশনে তিনি দুর্বলও হয়ে পড়েছেন। আজ সকালে বেশী অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত দুদিন ধরে আন্নার স্নায়ুর রোগও দেখা দিয়েছে।
উল্লেখ্য, ৩০ জানুয়ারি থেকে ম্যারাথন অনশন শুরু করেন আন্না হাজারে। ৫ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে আহমেদনগরে বৈঠকের পর অনশন ভাঙেন আন্না । অনশন চলাকালীন ৫ কেজি পর্যন্ত ওজন কমে যায় তাঁর। দুর্বল হয়ে পড়েন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news