চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। তিনদিন ধরে দিল্লির তিনি স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার তাঁর শারীরিক অবস্থার স্থিতিশীল হওয়ায় চিকিৎসারা ছেড়ে দেন।
এদিন হাসপাতালের চেয়ারম্যান ডঃ ডি এস রানা জানান, কংগ্রেস সভানেত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। স্বাস্থ্য বুলেটিনের মতে, ৭৩ বছর বয়সী নেত্রীর রুটিং চেকআপ করা হয়েছে। গুরুতর কোনও সমস্যা তৈরি হয়নি। তিনি চেস্ট স্পেশালিস্ট ডক্টর অরূপ কুমার বসুর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার তিনি কংগ্রেসের রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠক ৩ ঘন্টার বেশি সময় ধরে চলে। তারপরই অসুস্থ বোধ করেন সনিয়া। ভর্তি করা হয় হাসপাতালে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news