Breaking News
Home / TRENDING / অ্যাম্বুলেন্স অমিল, নদীর উপর দিয়ে ঝুড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হল অন্তঃস্বতাকে

অ্যাম্বুলেন্স অমিল, নদীর উপর দিয়ে ঝুড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হল অন্তঃস্বতাকে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

লকডাউন উঠলেও পরিবহন ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি। বন্ধ রয়েছে ট্রেন, বাস চলছে  সংখ্যায় অনেক কম। এই পরিস্থিতিতে অন্তঃস্বতা মহিলাকে ঝুড়িতে করে ৪ জন নদী পার হয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে। এ ছবিই উঠে এল ছত্তিসগঢ়ে। 

ছত্তিসগঢ়ের সুরগুজা জেলার একটি গ্রামে এক অন্তঃস্বতা মহিলা প্রসব যন্ত্রনায় কষ্ট পাচ্ছিলেন। অ্যাম্বুলেন্স না পেয়ে ওই মহিলাটিকে ঝুড়ির উপর বসিয়ে, ঝুড়িটিকে বাঁকের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে হাসপাতালে নিয়ে যাচ্ছেন ৪ ব্যক্তি। এমনকি এই অবস্থায়ই বিপদকে মাথায় করে মহিলাকে নদী পার করে নিয়ে যাচ্ছেন তাঁরা। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সামান্য পরিষেবা দিতেও ব্যর্থ রাজ্য সরকার এই ছবি থেকে তা ফের প্রমাণিত। 

তবে এ প্রসঙ্গে সুরগুজা জেলার কালেক্টর সরকারি ব্যর্থতা মানতে নারাজ। তিনি বলেন, “ওই গ্রামটি একেবারে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। বৃষ্টির ও বন্যা হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা আরও খারাপ হয়েছে। তাই সমস্যা দেখা দিয়েছে।” প্রসঙ্গত, পরে ওই মহিলাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মা ও সন্তান দু’জনেই ভালো আছেন।  

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *