Breaking News
Home / TRENDING / হাসপাতালের বিছানায় শুয়ে পুলওয়ামা হামলার নির্দেশ দিয়েছিল মাসুদ আজহর

হাসপাতালের বিছানায় শুয়ে পুলওয়ামা হামলার নির্দেশ দিয়েছিল মাসুদ আজহর

ওয়েব ডেস্ক

রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালের বিছানায় শুয়ে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের ওপর হামলার নির্দেশ দিয়েছিল মাসুদ আজহর। গোপন সূত্রের খবর, গত ৪ মাস ধরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে আজহর। সেখানে শুয়ে অডিও টেপের মাধ্যমেই দলীয় কর্মীদের বার্তা পাঠাচ্ছিলেন তিনি। তবে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে পুলওয়ামায় হামলার নির্দেশ শুধু কাশ্মীরে নিজের ভাইপো মহম্মদ উমের এবং আব্দুল রাশিদ গাজীকে দিয়েছিল আজহর। সেই অডিও টেপে ত্রালে সেনার হামলার নিহত আজহরের আরেক ভাইপো উসমানের মৃত্যুর বদলা নিতে বলা হয়েছে। দুর্বল গলায় মাসুদ আজহর ওই অডিও টেপগুলিতে কারও কথায় কআন না দিয়ে বদলার পথে এগিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। গোয়েন্দা সূত্রের খবর, এরপরই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে আইইডি বিস্ফোরনের বিষয়ে একটি গোপন বৈঠক হয়। এই বৈঠকে জৈশ, হিজবুল মুজাহিদীনের জঙ্গি নেতাদের পাশাপাশি আইএসআইয়ের ব্রিগেডিয়রএ উপস্থিত ছিলেন বলে খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *