নিজস্ব সংবাদদাতা
হাসপাতাল গুলির নিরাপত্তা আরো বাড়ানোর উদ্যোগ নেবে রাজ্য সরকার । নবান্ন সূত্রের খবর, হাসপাতালগুলির সিসিটিভি র সংখ্যা বাড়ানো হচ্ছে। যখন তখন বিভিন্ন কারণে হাসপাতালের সম্পত্তি ভাঙচুর করা হয়। পাশাপাশি হাসপাতাল থেকে শিশু চুরি সহ আরও অনেক ধরনের অভিযোগ ওঠে। এসব আটকাতেই আরও বেশি সংখ্যক সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হল রাজ্যের বিভিন্ন হাসপাতালে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সিসিটিভি বসানোর কাজ হচ্ছে। মোট ১৪৪০ টি সিসিটিভি বসানো হবে রাজ্যের বিভিন্ন হাসপাতালে। মূলত যে সমস্ত হাসপাতলে ভাঙচুরের ঘটনা বেশি হয় প্রাথমিকভাবে সেইসব হাসপাতালগুলোতে এই সিসিটিভি আগে বসানো হচ্ছে। পরবর্তীকালে অন্যান্য হাসপাতালেও বাড়ানো হবে সিসিটিভি র সংখ্যা। যে হাসপাতাল গুলিতে সিসিটিভি নতুন করে বসানো হচ্ছে বা বাড়ানো হচ্ছে সেই হাসপাতাল গুলি হল – মেদিনীপুর মেডিকেল কলেজ ২১২ টি, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ২৪৮টি, বিসি রায় হাসপাতাল ১১২টি, কলকাতা মেডিকেল কলেজ ৬৪ টি, এসএসকেএম ৬৪টি, ট্রপিক্যাল মেডিসিন ৬৪টি, এন আর এস হাসপাতাল ৪৮টি, বাঁকুড়া মেডিকেল কলেজ ৫৬টি, সিউড়ি মেডিক্যাল কলেজ ৫৬টি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ১৪০ টি, রামপুরহাট মেডিকেল কলেজ ২৮ টি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news