নীল বণিক
রাজ্যে সাংগঠনিক শক্তি বাড়াতে আরও বেশি করে সক্রিয় হয়ে উঠল বিজেপি । রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় রাজ্যে দলের সংগঠন দেখেন। এতবড় রাজ্যে তাঁর এতবড় দায়িত্ব একা সামলান যথেষ্ট কঠিন হয়ে যাচ্ছিল। তাই সুব্রত চট্টোপাধ্যায়কে সাংগঠনিক কাজে ২০১৯ এ সহযোগিতা করার জন্য দিল্লি থেকে রাজ্যে পাঠানো হল কিশোর বর্মনকে। তিনি নিজে একসময়ে সংঘের ছাত্র সংগঠনে কাজ করতেন। এবার সংঘ ঘনিষ্ঠ এই নেতাকে সরাসরি বাংলায় কাজ করার জন্য পাঠালো দিল্লি। কিশোর বর্মন রাজ্যে সহকারি সাংগঠনিক সম্পাদকের কাজ করবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news