তীর্থ মাহাতো
হার্দিক যখন ধোনি হলেন। সেটা আবার কীরকম?
নেটে ধোনির মত হেলিকপ্টার শট মারলেন হার্দিক পাণ্ডিয়া। সঙ্গে লিখেছেন, ‘আমার এই শটের পিছনে অনুপ্রেরণা কে বলুন তো?’ এটা বুঝতে সময় লাগার কথা নয়। তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। চোটের জন্য অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেননি। এখন পুরো ফিট। বৃহস্পতিবার নেটে দীর্ঘক্ষণ সময় কাটালেন। আইপিএলের শুরু থেকেই মাঠে নামতে পারবেন বলে আশা করছেন।২৪ তারিখ তঁার দল মাঠে নামবে। তিনি নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে আশাবাদী। কোটলায় হারের পর বিরাট বলেছিলেন, তিনি হার্দিককে মিস করছেন। ‘হার্দিক সুস্থ হয়ে ফিরলে দলের জন্য ভাল। ও আমাদের টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news