তীর্থ মাহাতো
নয়া পদে সৌরভ গাঙ্গুলি। দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা হিসেবে যুক্ত হলেন তিনি। নয়া দায়িত্ব পেয়ে খুশি সৌরভ। তিনি বলেন, নয়া দায়িত্ব পেয়ে ভাল লাগছে। জিন্দাল ও জিএসডব্লিউ–র সঙ্গে আমার ভাল সম্পর্ক। দিল্লির সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।’
আইপিএলে একবারও চ্যাম্পিয়ন হয়নি দিল্লি। সেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সৌরভকে নিযুক্ত করল দিল্লি। পার্থ জিন্দাল বলেন, ‘সৌরভ মানে ক্রিকেটের একটা ব্র্যান্ড। ভারতের ক্রিকেটের উন্নতিতে সৌরভের অনেক ভূমিকা রয়েছে।আমাদের পরিবারে সৌরভকে পেয়ে ভাল লাগছে।’ দিল্লির ক্যাপ্টেন এবার শ্রেয়স আইয়ার। ২৪ মার্চ ঘরের মাঠে মুম্বইয়ের সামনে দিল্লি। সৌরভকে যুক্ত করে দিল্লির এবারে কী উন্নতি হয়, সেটা সময় বলবে।
INDORE, INDIA - AUGUST 1: Former Cricketer Sourav Ganguly at a function of MPCA Annual Awards 2016 on August 1, 2016 in Indore, India. (Photo by Shankar Mourya/Hindustan Times via Getty Images)
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news