Breaking News
Home / TRENDING / হাবরায় বাইক দুর্ঘটনায় মৃত ১, আহত ২

হাবরায় বাইক দুর্ঘটনায় মৃত ১, আহত ২

নিজস্ব সংবাদদাতা:

 

ম্যাক্স গাড়ির পেছনে ধাক্কা বাইকের। মৃত বাইক চালক এক কিশোর, আহত দুই। ঘটনাটি মছলন্দপুর মগড়া রোডের উপনে এলাকার ঘটনা। 

 

স্থানীয় সুত্রে জানা যায়, রাতে কান্দেবকাটি এলাকর তিন বন্ধু বাইক নিয়ে মছলন্দপুরের দিকে যাচ্ছিল, সে সময় সামনে আচমকা একটি ম্যাক্স গাড়ি রাস্তার ওপর দাঁড়িয়ে পড়ে। তিন বন্ধু বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। বিকট আওয়াজে ছুটে আসে এলাকার লোকজন। আহত আলমীন মন্ডলকে (১৭) হাবড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে।  আহত দু’জনকে স্থানীয় চিকিৎসালয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাইক চালক এবং আরোহী কারোর মাথায় হেলমেট ছিলনা বলে জানিয়েছে এলাকার লোকজন। ঘটনায় শোকের ছায়া পরিবারে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *