Breaking News
Home / TRENDING / হাবরায় জ্বরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন

হাবরায় জ্বরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন

নিজস্ব সংবাদদাতা:

 

হাবরা এলাকায় জ্বর ও ডেঙ্গু জ্বর নিয়ে পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে। এবার খোদ জেলাশাসকের বক্তব্য থেকে সেই উদ্বেগ প্রকাশ পেয়েছে। 

 

পর পর দু’দিনে হাবরা ও অশোকনগরে জ্বরে দু’জনের মৃত্যুর ঘটনার পর এবার নড়েচড়ে বসল প্রশাসন। দুটি মৃত্যুর ক্ষেত্রেই পরিবারের অভিযোগ, ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে তাঁদের। মঙ্গলবারের হাসপাতালের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত প্রায় ৯০ জন জ্বরের রোগী রয়েছে হাসপাতালে। তার মধ্যে এনএস ওয়ান পজেটিভ ৩০ জনেরও বেশি। প্রতিদিনই রোগী হাবরা হাসপাতাল থেকে অন্যত্র ট্রান্সফার করা হলেও জ্বরের রোগীর সংখ্যা মোটেও কমছে না। এটাই ভাবাচ্ছে প্রশাসনকে। মঙ্গলবার বিকেলে হাসপাতালের পরিস্থিতি দেখতে ছুটে আসেন উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক চৈতালি চক্রবর্তী এবং হাবরার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

 

এদিন বারাসাতের এসডিও তাপস বিশ্বাস, হাবরা ১ নম্বর ব্লকের বিডিও শুভ্র নন্দী, হাসপাতালে সুপার শঙ্করলাল ঘোষ সহ পৌর সভার আধিকারিকদের সঙ্গেও একপ্রস্থ আলোচনা করেন প্রশাসনিক কর্তারা। মঙ্গলবার থেকেই হাবরা হাসপাতালে ৬ জন বাড়তি চিকিৎসক ও বেশ কয়েকজন নার্স ও ট্রেনি নার্সকে নিয়োগ করা হয়েছে। জ্বরের পরিস্থিতি না কমা পর্যন্ত বাড়তি চিকিৎসক ও নার্স থাকবে হাবড়া হাসপাতালে এমনটাই জানিয়েছেন জেলাশাসক। গ্রামীণ ও শহর এলাকার বিভিন্ন জায়গা থেকে আসছে জ্বরের রোগীরা যার ফলে এই হাসপাতালে চাপ বাড়ছে এমনটাই জানান জ্যোতিপ্রিয় মল্লিক ও জেলাশাসক দুজনেই। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *