Breaking News
Home / TRENDING / প্রেমিকার গোপন ছবি দিয়ে ব্ল্যাকমেল করায় গ্রেফতার যুবক

প্রেমিকার গোপন ছবি দিয়ে ব্ল্যাকমেল করায় গ্রেফতার যুবক

নিজস্ব সংবাদদাতা:

 

প্রেমিকা প্রত্যাখান করায় পরিবারের কাছে প্রেমিকার গোপনীয় ছবি পাঠিয়ে গ্রেফতার প্রেমিক। রিষড়া থেকে ধৃত প্রেমিককে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। 

 

পুলিশ সূত্রে খবর, বিধাননগর কমিশনারেট এলাকার বাসিন্দা এক যুবতীর মা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে, তাঁর মেয়ের সাথে ২০১১ সাল থেকে রিষড়ার বাসিন্দা মোহিত শর্মা নামক এক যুবকের প্রেমঘটিত সম্পর্ক ছিল। কিছুদিন আগে তাঁদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। ফলে ছেলেটি সম্পর্ক থাকাকালীন মেয়েটির সাথে কাটানো কিছু গোপনীয় মুহূর্তের তুলে রাখা ছবি মেয়েটির পরিবারকে পাঠিয়ে দেয় এবং মেয়েটিকে বিয়ে করানোর জন্য ব্ল্যাকমেল করতে থাকে বলে মেয়েটির মায়ের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। গতকাল রাতে রিষড়া থেকে অভিযুক্ত মোহিত শর্মাকে গ্রেফতার করা হয়। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *