নিজস্ব সংবাদদাতা
উত্তরবঙ্গের সব কটি জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ একাধিক জেলার মানুষ বিপর্যস্ত । আবহাওয়া দফতরের তরফে উত্তর পূর্ব ভারত জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অসম, মেঘালয়, ত্রিপুরায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণ বঙ্গে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news