Breaking News
Home / TRENDING / হান্দওয়াড়ায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, এলাকা ঘিরে তল্লাশি

হান্দওয়াড়ায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, এলাকা ঘিরে তল্লাশি

ওয়েব ডেস্ক

বুধবার রাত থেকে জম্মু কাশ্মীরের হান্দওয়াড়ায় সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে। বৃহস্পতিবার সকালেও এলাকা ঘিরে রাখা হয়েছে। মাঝে মাঝেই গুলির আওয়াজ শোনা যাচ্ছে এলাকা থেকে। সেনাবাহিনীর সন্দেহ, এখনও এলাকায় রয়েছে কয়েকজন জঙ্গি। তবে তারা কোন বাড়িতে লুকিয়ে রয়েছে তা এখনও বুঝতে পারা যায়নি। এলাকার মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গুলির আওয়াজ শুনে জঙ্গিদের অবস্থান বোঝার চেষ্টা করছে সেনা।

কয়েকদিন আগেই হান্দওয়াড়ার ক্রালগুন্ডে টানা ৫৪ ঘন্টার গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়। শহীদ হন সিআরপিএফের তিন জওয়ান, জম্মু কাশ্মীর পুলিশের দুই আধিকারিক ও এক পথচারি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *