ওয়েব ডেক্সঃ
নারী নির্যাতনের দিক থেকে ভারত একটি অপরাধমূলক দেশ। একটি প্রতিবেদনে বলা হয়েছে, এখানে প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণ ঘটে এবং প্রতি ৫ মিনিটে মহিলারা পারিবারিক অশান্তি শিকার হন। এছাড়া প্রতি ৬৯ মিনিটে যৌতুকের জন্য একটি নববধূকে হত্যা করা হয় এবং প্রতিবছর হাজারো গর্ভবতী মহিলাদের ভ্রুণ হত্যা হয়। কিন্তু সব নারীর ক্ষমতায়ন ও সুরক্ষার ব্যাপারে আমরা কি কোথায় ভুল করছি? এমনই প্রশ্ন তুলেছেন দিল্লির একজন সমাজকর্মী এবং চলচ্চিত্রনির্মাতা দীপিকা ভারদ্বাজ।
এটা সত্য যে গর্ভধারণ বৈষম্যমূলক সহিংস এবং অত্যাচারমূলক ঘটনা গুলির মধ্যে একটি। তাই নারীর অবস্থা উন্নত করার জন্য কিছু সামাজিক ও আইনি পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, আজকের দিনে শুধুমাত্র কি নারীরাই অত্যাচারের শিকার হচ্ছেন?
দীপিকা ভরদ্বাজ পুরুষরাও যে অত্যাচারের শিকার হচ্ছেন তা নিয়ে আলোচনার জন্য একটি মিশন গ্রহণ করেছেন। পুরুষদের বিরুদ্ধে যে সব অত্যাচার হয়। সেই ঘটনাগুলোর তীব্রতা নিয়ে তিনি কয়েকটি প্রশ্ন তুলেছেন, পুরুষরা কী দুর্বল নয়? তারা কি বৈষম্যের সম্মুখীন হয়না? তারা কি অত্যাচারের শিকার হতে পারেনা?
তিনি আরও বলেছেন, নারীদের হয়ে যুদ্ধ করার জন্য আপনারাও নারীর মতন হবেন না। একইভাবে পুরুষদের হয়ে লড়াই করার জন্য আপনাকে একজন পুরুষ হতে হবে না। আমি নারীদের অত্যাচার সম্বন্ধে কথা বলি না। কারণ লাখো লাখো লোক এটি নিয়ে কথা বলছে।
দীপিকার কাজ প্রাথমিকভাবে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারার অপব্যবহারের উপর দৃষ্টি নিবদ্ধ করে। উদাহরণ হিসেবে বলেছেন, যৌতুকের জন্য বৌদ্ধদের পোড়ানোর পর, যৌতুক ব্যবস্থার বিরুদ্ধে আইন কার্যকর হয়। আইন যৌতুক ব্যবস্থার বিরুদ্ধে অসংখ্য নারী ও পরিবারকে সুরক্ষিত করেছে। কিন্তু আমাদের সমাজে অনেক নারীরাই পুরুষদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে এই দুর্বল আইনের অপব্যবহার করতে শিখেছে।
ভরদ্বাজ দেশজুড়ে ভ্রমণ করে এবং এই অপব্যবহারের শিকারদের নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছেন। তাঁর ডকুমেন্টারিতে বেশিরভাগ ক্ষেত্রে স্থান পেয়েছে, নারীরা কিভাবে স্বামী এবং তাদের পরিবারকে আইনের চোখে ভুল অভিযুক্ত করেছে।
সূত্রঃ TopYaps
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news