ওয়েব ডেক্সঃ
চোর চুরি করে অনেক কিছুই। তা বলে কফিন ভেঙে মমির মাথা চুরি করার ঘটনা এই প্রথম। আয়ারল্যান্ডের একটি গির্জা থেকে কফিন ভেঙে ৮০০ বছরের প্রাচীন মমির মাথা কেটে নিয়ে গেল চোরেরা।
আয়ারল্যান্ডের সেন্ট মাইকেন’স চার্চে অনেক মমি সংরক্ষিত ছিল। তার মধ্যে একটি ৮০০ বছরের ‘দ্য ক্রুসেডার’ নামে মমির মাথা ভেঙে চুরি করেছে একদল দুষ্কৃতী। ডাবলিনের আর্চডকিন ডেভিড পিয়ারপয়েন্ট জানিয়েছেন, “ভোল্টের ভারী লোহার দরজা ভেঙে কফিনগুলোর ঢাকনা খুলেছিল দুষ্কৃতীরা। কফিনের ভিতরের বেশ কিছু অংশ বাইরে টেনে এনেছিল তারা।” এই ঘটনায় হতবাক গির্জা কর্তৃপক্ষ। তারা এটার নিন্দা করে চোরদের উদ্দেশ্যে বলেন, “যারা এই কাজ করেছে তারা নিজেদের বিবেক পর্যালোচনা করে ক্রুসেডারের মাথা ফিরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তার সঠিক জায়গায় ফিরিয়ে দিক।”
উল্লেখ্য, ১০৯৫ খ্রিস্টাব্দে তৈরি হয় সেন্ট মাইকেন’স চার্চ। এখানে পাঁচটি ভল্টে ডাবলিন শহরের বিশিষ্ট অধিবাসীদের মৃতদেহ প্রাচীন কাল থেকে সংরক্ষিত হয়। সেটা দেখার জন্য এখানে প্রতিদিন প্রায় ২৭,০০০ দর্শনার্থী ভিড় করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news